1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

বমুবিলছড়িতে ​অবৈধ বালু উত্তোলনের থাবা বমুবিলছড়িতে রক্ষা পাচ্ছে না বৌদ্ধদের শ্মশান,ক্ষুব্ধ জনগণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

​লামা(বান্দরবান) প্রতিনিধি:  চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফাদুখোলা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলন ও পাচারকারী সিন্ডিকেট।রক্ষা পাচ্ছে না স্থানীয় বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের শ্মশানের জায়গাও।

সরেজমিনে দেখা যায়, শ্মশানের উপর দিন-রাত প্রকাশ্যে ড্রেজার(সেলু) মেশিন বসিয়ে বালু উত্তোলন চালানো হচ্ছে।

​ রাজনৈতিক পরিচয়ের আড়ালে সক্রিয় রয়েছে এই বালুখেকো সিন্ডিকেট। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ও ওয়ার্ড যুবদল সভাপতি মো. করিমের নেতৃত্বে এক প্রভাবশালী চক্র বমুবিলছড়ির ফাদুখোলা এলাকায় প্রকাশ্যেই এ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চকরিয়া ও বমুবিলছড়ি ইউনিয়নের কিছু রাজনৈতিক নেতার যোগসাজশ ও পরোক্ষ মদদে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চক্রটি। বালু উত্তোলনের প্রতিবাদ করলে বা উপজেলা প্রশাসন কিংবা সাংবাদিকদের কাছে অভিযোগ জানালে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। অবাধে বালু উত্তোলনের ফলে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি গ্রামীণ রাস্তাঘাট চরম হুমকির মুখে পড়েছে ও ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে।

​পরিবেশ অধিদপ্তর ও চকরিয়া উপজেলা প্রশাসনের নজরদারি না থাকায় বালু সিন্ডিকেট এতোটা বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।

​এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন দেলোয়ার জানান, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ বালু উত্তোলন-পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি সাধনকারীদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট