1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ বালু পরিবহনে সড়কের বেহাল দশা, গাড়ি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন জুলাই শহীদ আহসান হাবীবকে নিয়ে বিএনপি সভাপতির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা জামায়াত চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাদের নামাজের স্থান বন্ধ, ধর্মপ্রাণ নারীদের ক্ষোভ  জেল থেকে বের হয়ে আবারো বেপরোয়া: বন মামলার আসামী ও রিজার্ভখেকোরা মিথ্যা মামলার হয়রানি শিকার বনকর্মকর্তা সহ ব্যবসায়িরা সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুমিনুল ইসলাম লামায় ভোটার নিবন্ধনে অনিয়মের অভিযোগ: স্থানীয়দের হয়রানি, অর্থের বিনিময়ে বহিরাগত ও রোহিঙ্গাদের ভোটার করার দাবি; তদন্তের জোর দাবি কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এডভোকেট মঈনুল আমিন মাত্র ৬ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়েছে ৯ বছরের জান্নাতুল নাঈম! পল্লী চিকিৎসকদের সাথে এভারগ্রীন হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

অবৈধ বালু পরিবহনে সড়কের বেহাল দশা, গাড়ি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের : অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন এবং তা পরিবহনের কারণে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকার সড়কগুলোর বেহাল দশা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এমনকি কোনো নারী গর্ভবতী হলে তাকে হাসপাতালে নিতে কাঁধে করে বহন করতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এদিকে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু উত্তোলন ও পরিবহনের প্রতিবাদ করলে স্থানীয়দের ওপর হামলার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এতে ক্ষোভ আরও বাড়ছে বলে জানান তারা।

সড়ক দ্রুত সংস্কার, অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধ এবং বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (৯ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকায় আয়োজিত মানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে বালু পরিবহন বন্ধ করে সড়ক সংস্কারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে। এসব বালু-মাটি ভারী যানবাহনে করে পরিবহনের কারণে এলাকার সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তারা অবৈধ বালু-মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা খসরুল আমিন বলেন, আমার আওতাধীন কোনো জায়গাতে বালু উত্তোলন হচ্ছে না।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, এইসব বালু-মাটি লুটের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট