
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বদরখালীতে দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি বদরখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সহসভাপতি আহসানুল কাদের সাব্বির, সহসভাপতি সাবের মেম্বার, সহসভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোআইবুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খিজির, যুগ্ম সম্পাদক নুরুল আলম, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল ও মাস্টার রুকন উদ্দিন বাবুল।
এ ছাড়া মাতামুহুরি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।