1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

‎বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা আর তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চকরিয়ায় মুখর হয়ে উঠেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দলের ঐক্য বজায় রেখে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‎চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী।‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন,আজ ১ লা সেপ্টেম্বর,প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ দুই দশক পর মুক্ত,গণতান্ত্রিক ও স্বাধীন পরিবেশে,জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় দায়িত্বে থেকে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের স্থপতি,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে,যার আপোষহীন সংগ্রাম আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে,যার দূরদর্শী নেতৃত্বে সব ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ আজ আলোর পথে। দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই বিজয়ের মুহূর্তে আমাদের আরও নম্র হতে হবে।
‎
‎বক্তারা বলেন,কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য,স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমদ এর স্পষ্ট নির্দেশ দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের অহংকার,ক্ষমতার অপব্যবহার বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না। আপনাদের জনগণের সুখে-দুঃখে পাশে থেকে প্রমাণ করতে হবে যে,বিএনপিই এদেশের প্রকৃত জনবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক দল।
‎বক্তারা আরও বলেন,রাজপথের যেকোনো ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। একই সাথে,আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের সামনে এনে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলীয় নির্দেশ মেনে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সামাজিক কর্মসূচি,বিশেষ করে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ অভিযান সফল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন-চকরিয়া পৌরসভা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিন,চকরিয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক অধক্ষ্য এস এম মন্জুর,চকরিয়া পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টোসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি,বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট