1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত 

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এইচ,এম,নুরুল আবছার

মালয়েশিয়া প্রতিনিধি :-

রবিবার (৬ সেপ্টেম্বর) দ্য ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন সিস্টেমের (ফোমেমা) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

এতে স্পষ্ট বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে নিয়োগকর্তা ও প্যানেল এজেন্সিগুলোকে প্রতিটি বিদেশি কর্মীর বর্তমান বাসস্থান যাচাই করে সঠিক তথ্য হালনাগাদ করার পরই স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে হবে।

ফোমেমা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে অবস্থানরত বিদেশি কর্মীদের সঠিক তথ্য সংরক্ষণ এবং যেকোনো প্রয়োজনে তাদের সহজে চিহ্নিত করার লক্ষ্যেই এই নিয়ম চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার অধীনে নিয়োগকর্তারা কর্মীদের সঠিক বর্তমান ঠিকানা নিশ্চিত না করা পর্যন্ত নিবন্ধনের ‘সেভ’ বাটন সক্রিয় হবে না। ফলে ঠিকানা নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কোনো স্বাস্থ্য পরীক্ষার আবেদনই সম্পন্ন করা সম্ভব হবে না।

উল্লেখ্য, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনোনীত প্রতিষ্ঠান ফোমেমা জনস্বাস্থ্য সুরক্ষা ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি কর্মীদের জন্য প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করে থাকে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের প্যানেল ক্লিনিকগুলোতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং প্রতি বছর ভিসা নবায়নের পূর্বে এই মেডিকেল সম্পন্ন করা একটি আবশ্যকীয় নিয়ম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট