1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
oplus_2

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :কক্সবাজারের চকরিয়া ভূমি অফিসের অধীন চিরিঙ্গা তহসিল অফিসে নামজারি রিভিউ মামলা নং–১১/২০২৬-২০২৭-এর তদন্ত কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিবাদী পক্ষের অভিযোগ, তাদের কোনো নোটিশ না দিয়ে, শুনানির সুযোগ না দিয়েই সংশ্লিষ্ট জমিতে সরেজমিন তদন্ত করা হয়েছে।

মামলাটি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৌজা পুকপুকুরিয়া রাজধানীপাড়ার জমি সংক্রান্ত। মামলার বাদী ছকিনা বেগম, স্বামী আবু তালেব নকিব।

বিবাদীরা হলেন,আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম, রোকসানা পারভীন ও শারমিন আক্তার। তাদের পিতা মৃত মাস্টার কবির আহমদ।

বিবাদী পক্ষের দাবি, তাদের অবগত না করে বাদীর সঙ্গে যোগসাজশ করে একতরফাভাবে দখল যাচাইয়ের নামে তদন্ত পরিচালনা করা হয়েছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

বিবাদীদের অভিযোগ, ভূমি অফিসের রেকর্ড রুমে সংরক্ষিত তাদের নামজারি খতিয়ানের মূল নথিও তহসিল অফিসের যোগসাজশে গায়েব করে দেওয়া হয়েছে। তাদের দাবি, নথি গায়েবের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলের কেউ কেউ ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ঘুষ-বাণিজ্য ছাড়া এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হওয়ার কথা নয়। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অভিযোগের বিষয়ে চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদা বেগম বলেন, “উক্ত মামলার পার্শ্ববর্তী জায়গায় তদন্তে যাওয়া হয়েছে। উক্ত মামলায় এখনো নোটিশ দেওয়া হয়নি। মামলার কাগজ ও নথি গায়েবের বিষয়টি মিথ্যা, অফিসে সংরক্ষিত রয়েছে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, তদন্তের পরে শুনানির সময় কেউ আপত্তি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিবাদী পক্ষের অভিযোগ, তাদের নোটিশ ও শুনানির সুযোগ না দিয়ে সরেজমিন তদন্ত করা হলে তদন্তের ফলাফল নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই মামলার নথি সংরক্ষণ, তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সব পক্ষকে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট