1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফরহাদ আহমদ, লামা (বান্দরবান):

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার রাতে ফাইতং বাজারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী শুক্রবার জুমার নামাজের পর ফাইতং বাজারে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোবিরোধী র‍্যালি এবং বৃহৎ মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ফাইতং বড় মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন ও সফল করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে কমিটির সদস্যরা হলেন—হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, সজল চন্দ্র সুশীল, আরিফুল ইসলাম ও বেলাল উদ্দিন।

র‍্যালি ও মতবিনিময় সভার সার্বিক বাস্তবায়ন এবং বিভিন্ন বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ফরহাদ আহমদ সজল ও বাদশা মিয়া।

সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগের ওপর নির্ভর না করে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর প্রভাব থেকে শিশু-কিশোর ও যুবসমাজকে রক্ষা করতে এখনই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঁচ সদস্যের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আগামী শুক্রবারের র‍্যালি ও মতবিনিময় সভায় ফাইতং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া লামা ও চকরিয়া উপজেলায় কর্মরত টেলিভিশন, প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের কর্মসূচিটি সরেজমিনে উপস্থিত থেকে কভারেজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকদের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ফাইতং ইউনিয়নে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সচেতন সমাজ প্রতিষ্ঠায় এ উদ্যোগ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট