
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনাল আইকনিক স্পোর্টস জোন মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলার চেয়ারম্যান মীর মো. আবু তালহা।
বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মজিদ, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলার কার্যকরি সদস্য আলী আহসান মুজাহিদ, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া পৌরসভার সভাপতি ইব্রাহিম ফারুক সিদ্দিকী এবং ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান।
টুর্নামেন্টটি পরিচালনা করেন ছাত্র প্রতিনিধি আকিবুল বশির আকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি ইউনুছ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক, ছাত্র প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটির সৌজন্যে ছিল কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা।