1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট, চকরিয়া উপজেলা–২০২৬’-এর ফাইনাল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় চকরিয়ার শাহওমরাবাদস্থ কিংস অ্যারেনা মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চকরিয়া শাখাকে ২–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, চকরিয়া শাখা।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে কোনো ম্যাচে পরাজিত না হয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ইউসিবি। ফাইনালে দলের হয়ে গোল করেন শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন ও মোহাম্মদ সুয়াইব। তাঁদের নৈপুণ্যে ২–০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে ইউসিবি।

মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দক্ষ নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউসিবি চকরিয়া শাখার শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন। ফাইনাল ম্যাচে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ম্যাচ সেরা’ নির্বাচিত হন।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহিন দেলোয়ার। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণকালে তিনি বলেন, “ব্যাংকিং পেশার কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃব্যাংক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামশেদ উদ্দিন বাবুলসহ চকরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
খেলা শেষে বিজয়ী ইউসিবি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ শাহজালাল ইসলামী ব্যাংক দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফি উন্মোচন ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট, চকরিয়া উপজেলা–২০২৬।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট