1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় উপকূলের রক্ষাকবচ প্যারাবন উজাড় করে মৎস্যঘের নির্মাণ চকরিয়ায় বৃত্তির নামে ২৬ শতাধিক শিক্ষার্থীর সাথে প্রতারণা অভিযোগ,  লামার উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে আমির হোসেনের সাক্ষাৎ, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় মানবিক চিকিৎসক সম্ভুর চেম্বার যেনো  মামা-বাগিনার জিম্মি দশা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় মরহুম চিকিৎসক ডা. শম্ভুর নামে পরিচালিত একটি চেম্বারকে কেন্দ্র করে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বর্তমানে চেম্বারটি লিটন দাস ছোটন ও তার ভাগিনা ক্লিনটন দাসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, চেম্বারে কর্মরত নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী।

স্থানীয়দের অভিযোগ, হাত ভাঙাসহ বিভিন্ন রোগের ক্ষেত্রে রোগীদের “মেগা জেট” নামে একটি ভিটামিন ও অন্যান্য চিকিৎসাসামগ্রী বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। পাশাপাশি পপ ব্যান্ডেজ, রুল ব্যান্ডেজ, স্পট রোলসহ বিভিন্ন সামগ্রী চেম্বার থেকেই কিনতে বাধ্য করা হয়, যা বাজারমূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়াই কম্পাউন্ডার রোগীদের এক্স-রে লিখে দেন এবং প্রেসক্রিপশন সরাসরি নির্দিষ্ট ফার্মেসিতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ফলে রোগীরা অন্য কোথাও থেকে ওষুধ কেনার সুযোগ পান না বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে স্থানীয়দের মধ্যে এসব অভিযোগ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত লিটন দাস ছোটন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

চেম্বারের মালিক এবং মরহুম ডা. শম্ভুর স্ত্রী রুপালী বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট