1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ায় এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের গেইটে সাউন্ড বক্সে প্রচারণা, শব্দদূষণে রোগীর ভোগান্তির

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের মূল গেটে সাউন্ড বক্স বসিয়ে উচ্চ শব্দে প্রচারণা চালানোর চিত্র দেখা গেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও আশপাশের হাসপাতাল ও মানুষের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডায়াগনস্টিক সেন্টারটির মূল গেটে সাউন্ড বক্স বসিয়ে প্রচারণা চালাতে দেখা যায়।

জানাযায়, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আশপাশের এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ বিধিনিষেধ রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাভাবিক পরিবেশ ও মানসিক প্রশান্তি বজায় রাখতে এসব এলাকায় উচ্চ শব্দে মাইকিং ও সাউন্ড বক্স ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

বিশেষ করে হৃদরোগী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের জন্য উচ্চ শব্দ বাড়তি অস্বস্তি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আশপাশের পথচারী ও বাসিন্দারাও শব্দদূষণের শিকার হতে পারেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আশপাশের নির্ধারিত নীরব এলাকায় শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এ ধরনের প্রচারণা পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি রাখে।

চিকিৎসাকেন্দ্রের মতো সংবেদনশীল স্থানে প্রচারণার ক্ষেত্রে শব্দদূষণ এড়িয়ে চলা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট