1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন,তাৎক্ষণিক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোগীর অভিভাবকের অসাবধানতার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার পরপরই তা নিভে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।

হঠাৎ আগুনের সূত্রপাত দেখতে পেয়ে চতুর্থ তলায় থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপত্তার জন্য দ্রুত হাসপাতালের নিচে নেমে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি রোগী, রোগীর স্বজন এবং চকরিয়া উপজেলার সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে  চকরিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট