1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ায় ভুয়া ডাক্তার ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ভুয়া ডাক্তার, অপচিকিৎসক ও অনুমোদনহীন বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলার মালুমঘাট ও চিরিংগা পৌর শহরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শফিউল আলম। অভিযানকালে চিকিৎসকের ভুয়া পদবী ব্যবহার, অনুমোদনহীন ওষুধ লেখা এবং আল্ট্রাসোনোগ্রাফি করার অপরাধে ৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময়, ​মালুমঘাট মা-মনি হাসপাতালে ভুয়া ডাক্তারের পদবী ব্যবহার, বিএমডিসি রেজিস্ট্রেশন না থাকা এবং ডিপ্লোমা/ডিগ্রি ছাড়াই বিভিন্ন বেসরকারি হাসপাতালে অ্যানাস্থেসিয়া দেওয়ার অপরাধে মো. আলী আকবর খান-কে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

​চকরিয়া সরকারি হাসপাতাল এলাকায় ধাত্রী হুসনে আরা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ধাত্রী বিদ্যা অনুশীলন এবং চিকিৎসকের প্যাডে অনুমোদনহীন ওষুধ লেখার অপরাধে হুসনে আরা নামের এক নারীকে বিএমডিসি আইনে ষাট হাজার টাকা জরিমানা করা হয়।

​সরকারি হাসপাতাল সড়কে ডিএমএফ সনদধারী হয়ে চিকিৎসকের প্যাডে অনুমতিবিহীন ওষুধ লেখার দায়ে রিদুয়ানুল কবির নিশান-কে বিএমডিসি আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

​সোনালী ট্রেডার্স ফার্মেসীতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে আল্ট্রাসাউন্ড মেশিন রেখে চিকিৎসা কার্য পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।

​সেইফ মেডিসিন কর্নার ফার্মেসীকে একই অপরাধে অনুমোদনহীন আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করায়  প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানাস্থেসিওলজি) ডা. মামুন-অর-রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দীন আহমদ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও চকরিয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সশস্ত্র আনসার বাহিনীর একটি চৌকস টিম অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

​অভিযান শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চকরিয়ায় ভুয়া ডাক্তার ও অবৈধ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট