
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :সরকার ঘোষিত-স্বাস্থ্য সেবা গ্রামগঞ্জে মানুষের দুর গোড়ায় পৌঁছে দিতে চকরিয়া এভারগ্রীন হাসপাতাল, চকরিয়া পল্লী ডাক্তার সমিতির একাংশের প্রতিনিধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৬ আগষ্ট) দুপুর বারোটায় এভারগ্রীন হাসপাতাল চকরিয়ার সম্মেলন কক্ষে, চকরিয়া পল্লী ডাক্তার সমিতির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ডাক্তার ফয়সাল আহমেদ এর উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন হাসপাতাল চকরিয়ার ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সিনিয়র সাংবাদিক মোঃ সাইদুল হক চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন ডাক্তার সুরাইয়া শারমিন প্রমা,অনুষ্ঠান পরিচালনা করেন, চকরিয়া পল্লী ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার প্রদীপ দাশ,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পল্লী ডাক্তার,সমাজের বিশিষ্টজনের প্রতিনিধিবৃন্দ।