1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না ষড়যন্ত্রের অভিযোগ চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষের ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্টে ইয়াংছা ফুটবল একাদশের দুর্দান্ত জয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কাটা ও বনজ কাঠ ব্যবহারের অভিযোগ অস্বাস্থ্যকর পরিবেশে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলাদের নামাজের স্থান বন্ধ চকরিয়ায় লাইসেন্স ও নবায়ন ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার  পেটের ভেতরে ২,৩০০ পিস ইয়াবা, কক্সবাজার থেকে খুলনা যাওয়ার পথে র‍্যাবের জালে মাদককারবারি… একটি জীবন বাঁচাতে আপনার সহযোগিতা প্রয়োজন মৃত প্রবাসীর পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলো প্রবাসী ইউনিয়ন

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এইচ এম রুহুল কাদের :

সরকারি কর্মঘণ্টায় দায়িত্ব পালন না করে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান করার অভিযোগ উঠেছে মহেশখালী ও কুতুবদিয়া মা ও শিশু বিভাগের পরিচালক ডা. সৈকত বড়ুয়া মুন্নার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চকরিয়া থানা সড়কের মাথায় অবস্থিত একেএস ডায়াগনস্টিক সেন্টার থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে ডা. সৈকত বড়ুয়া মুন্নাকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি দায়িত্ব পালনের সময়সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. সৈকত বড়ুয়া মুন্না বলেন, আমি একজন সরকারি চিকিৎসক হিসেবে আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করি। কর্মঘণ্টার বাইরে বা সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা আইনসিদ্ধ এবং দেশের অসংখ্য চিকিৎসক এভাবেই জনগণকে সেবা দিয়ে থাকেন। আমার সরকারি কর্মস্থলের উপস্থিতি, দায়িত্ব পালন ও সেবার সকল তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে। কোনো নির্দিষ্ট অভিযোগ বা তথ্য থাকলে সেটি যাচাই করে প্রকাশ করার অনুরোধ রইল।

এদিকে একেএস ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার জাকির হোসেন বলেন, তিনি চেম্বার করেননি। অফিসে বসে নাস্তা খেয়ে একেএসের গাড়িতে করে চলে গেছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সরকারি দায়িত্ব পালনের সময়সূচি ও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট