1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না ষড়যন্ত্রের অভিযোগ চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষের ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্টে ইয়াংছা ফুটবল একাদশের দুর্দান্ত জয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কাটা ও বনজ কাঠ ব্যবহারের অভিযোগ অস্বাস্থ্যকর পরিবেশে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলাদের নামাজের স্থান বন্ধ চকরিয়ায় লাইসেন্স ও নবায়ন ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার  পেটের ভেতরে ২,৩০০ পিস ইয়াবা, কক্সবাজার থেকে খুলনা যাওয়ার পথে র‍্যাবের জালে মাদককারবারি… একটি জীবন বাঁচাতে আপনার সহযোগিতা প্রয়োজন মৃত প্রবাসীর পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলো প্রবাসী ইউনিয়ন

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, : চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডের ভেতরে একাধিক বেড খালি থাকা সত্ত্বেও রোগীদের মেঝেতে শুইয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক রোগী খাবার না পাওয়া, নিম্নমানের খাবার পরিবেশন এবং রোগীদের জন্য বরাদ্দকৃত মশারি না দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

সোমবার (৩ আগস্ট) সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়,সাধারণ ওয়ার্ডের ভেতরে অন্তত ৫-৬টি বেড খালি রয়েছে। অথচ বাইরে ফ্লোরে রোগীদের শুইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে রোগীদের হয়রানির শামিল।

এছাড়া হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর জন্য সরকারিভাবে তিন বেলা খাবারের বরাদ্দ থাকলেও অর্ধেকেরও বেশি রোগী নিয়মিত খাবার পান না বলে অভিযোগ করেন কয়েকজন রোগী ও তাদের স্বজন। যারা খাবার পাচ্ছেন, তাদের অভিযোগ পরিবেশিত খাবারের মান নিম্নমানের এবং অস্বাস্থ্যকরভাবে পরিবেশন করা হচ্ছে।

রোগীদের জন্য বরাদ্দকৃত মশারি ও কাপড়ও অধিকাংশ রোগীকে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে।এ বিষয়ে হাসপাতালের খাদ্য বিভাগের ঠিকাদার জুনায়েদ উদ্দিন বলেন, বর্তমানে সরকারি নির্ধারিত মূল্য ও খাবারের তালিকা অনুযায়ী প্রতিদিন লোকসান হচ্ছে। এরপরও আমরা যথাসম্ভব সুন্দরভাবে রোগীদের খাবার সরবরাহ করছি।

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রোগী ও স্বজনরা হাসপাতালের এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট