1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় উপকূলের রক্ষাকবচ প্যারাবন উজাড় করে মৎস্যঘের নির্মাণ চকরিয়ায় বৃত্তির নামে ২৬ শতাধিক শিক্ষার্থীর সাথে প্রতারণা অভিযোগ,  লামার উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে আমির হোসেনের সাক্ষাৎ, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অফিস সহকারীর বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও অফিস সহকারী রফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে দেরিতে আসা এবং নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, সরকারি অফিস শুরু হওয়ার সময় সকাল ৯টা হলেও সংশ্লিষ্ট দুই কর্মকর্তা প্রায়ই সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অফিসে আসেন। এছাড়া বিকেল ৪টা পর্যন্ত অফিস করার নিয়ম থাকলেও দুপুরের খাবারের বিরতির পর অনেক সময় আর অফিসে ফেরেন না বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন মহিলা কর্মী ছাড়া অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী তখনও অফিসে উপস্থিত ছিলেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত বলেন, চলমান এইচএসসি পরীক্ষায় আমার ডিউটি আছে মনে করে আমি পরীক্ষার হলে চলে গিয়েছিলাম। পরে বুঝতে পারি আজ আমার ডিউটি নেই। এ কারণে অফিসে আসতে কিছুটা দেরি হয়েছে।

তবে অফিস সহকারী রফিকুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সেবাপ্রার্থীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট