1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এইচ,এম,নুরুল আবছার
মালয়েশিয়া প্রতিনিধি ঃ-
কুয়ালালামপুর,১৮ অক্টোবর ২০২৬: বাংলাদেশের বাউলসংগীত, লোকসংস্কৃতি ও মানবতাবাদী দর্শনের অন্যতম পথিকৃৎ ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবন ও দর্শন, মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী মো. বাদলুর রহমান খান এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী।

হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী তাঁর বক্তব্যে লালন সাঁইয়ের কালজয়ী দর্শন ও সংগীতের বিশেষ তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, লালন সাঁইয়ের গানে দেহতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্য দিয়ে মানবদেহ, আত্মপরিচয় ও অন্তর্নিহিত সত্য অনুসন্ধানের ভাবনা প্রকাশিত হয়েছে। তাঁর গান কেবল সংগীত নয়; বরং জীবন ও মানুষকে গভীরভাবে উপলব্ধি করার একটি দার্শনিক মাধ্যম।

অন‍্যান‍্য বক্তাগণ তাঁদের বক্তব্যে লালন সাঁইয়ের জীবনদর্শন ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, লালন সাঁই তাঁর গান ও দর্শনের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ ও সামাজিক বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর সৃষ্টিকর্ম মানুষে মানুষে সম্প্রীতি, সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তাঁর গান আত্মানুসন্ধান, মানবপ্রেম এবং মানুষের অন্তর্নিহিত সত্তাকে উপলব্ধি করার এক অনন্য পথ নির্দেশ করে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লালন সাঁইয়ের গান পরিবেশন করেন সানওয়ে ইউনিভার্সিটির শিক্ষার্থী আবির হাসান রাফি এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট আব্দুর রাজ্জাক রাজ। তাঁদের পরিবেশনায় লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও লোকসংগীতের ঐতিহ্য অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্য, মালয়েশিয়ার বিভিন্ন খাতে কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট