
এইচ,এম,নুরুল আবছার, মালয়েশিয়া প্রতিনিধি :-
সারাওয়াকের কুচিং-এ Sarawak Trade Fair (STF) 2026 এবং Padawan Discovery Festival 2026-এর উদ্বোধন ২ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ২ থেকে ৪ অক্টোবর ৩ দিন ব্যাপী আয়োজিত এ মেলায় চীন,সিংগাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, পশ্চিম মালয়েশিয়া ও বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রায় ৮০টি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা তাদের পন্য ও সেবা নিয়ে অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Yang Berhormat Datuk Amar Prof. Dr. Sim Kui Hian, Deputy Premier and Minister of Public Health, Housing and Local Government, Sarawak। অনুষ্ঠানে SMA President Mr Peter Chai Mui Seng স্বাগত বক্তব্য প্রদান করেন এবং YBhg. Councillor Tan Kai, Chairman, Padawan Municipal Council, শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, পর্যটন ও শিল্পখাতের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বাংলাদেশ হাইকমিশনের বুথসমূহ পরিদর্শন করেন।এ সময় ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ বুথে তাদের স্বাগত জানান এবং বাংলাদেশের পণ্য, সারাওয়াকের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ ও অংশগ্রহণকে তুলে ধরেন।
Sarawak Trade Fair 2026-এ বাংলাদেশ হাইকমিশনসহ বাংলাদেশের পিনাকল এসডিএন বিএসডি অংশগ্রহণ করছে।