
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ায় মৃত প্রবাসী শফিউল আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড, তথা প্রবাসী ইউনিয়ন।
১ আগষ্ঠ শনিবার বিকেলে চকরিয়া উপজেলার সায়মা প্লাজায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত প্রবাসীর পরিবারের হাতে নগদ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মুমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিদুওয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,
প্রবাসীদের কল্যাণের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবদুল খালেক, মিজানুর রহমান বাঙ্গালী, আলহাজ বেলাল উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আমিন, বেলাল, হানিফ সংকেত, মোবারক, সাগরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিতরা বলেন, এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।