
এইচ এম রুহুল কাদের :
কোর্ট এফিডেভিটের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ঈশপতি ত্রিপুরা নামের এক নারী। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে জান্নাতুল নাইমা।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সম্পাদিত ঘোষণাপত্র ও প্রত্যয়নপত্রে এসব তথ্য উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী, ঈশপতি ত্রিপুরা রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার পুরুষপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম সত্যরাং ত্রিপুরা এবং মায়ের নাম মুনবতি ত্রিপুরা। পেশায় তিনি গৃহিণী।
ঘোষণাপত্রে ঈশপতি ত্রিপুরা উল্লেখ করেন, তিনি পূর্বে হিন্দু/খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন এবং বর্তমানে নিজের ধর্মীয় বিশ্বাস ও বিবেকের ভিত্তিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস সম্পর্কে ধারণা লাভের পর তিনি স্বেচ্ছায় কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের জবরদস্তি, ভয়ভীতি, হুমকি, প্রতারণা, আর্থিক প্রলোভন, বিবাহের প্রতিশ্রুতি বা বেআইনি প্রভাব ছিল না। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে।
এফিডেভিটের দ্বিতীয় অংশে ঈশপতি ত্রিপুরা-র পূর্বের নাম এবং জান্নাতুল নাইমা নতুন নাম হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নাম পরিবর্তন সরকারি বিধি অনুযায়ী সম্পন্ন করার কথা বলা হয়েছে।
নথিতে একজন ইমামের প্রত্যয়নও রয়েছে। সেখানে বলা হয়েছে, ঘোষণাকারী তার উপস্থিতিতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এবং কালিমা শাহাদাত পাঠ করেন; তার ওপর কোনো জবরদস্তি বা বেআইনি চাপ প্রয়োগ করা হয়নি।