
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারে অবস্থিত সাম্পান রেস্টুরেন্টের হল রুমে একটি সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ জাহেদুল ইসলাম-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাফেজ জামালুদ্দীন তাওহীদি।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট চকরিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাফেজ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাফেজ আবু নাঈম মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ হারুনুর রশীদ নূরী, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মফিজুল ইসলাম এবং প্রচার সম্পাদক মাওলানা হাফেজ ফয়জুল্লাহ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন দায়িত্বে আরও সদস্যদের অন্তর্ভুক্ত করে মোট ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতাদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে কুরআনের হাফেজদের ঐক্য, কল্যাণ ও সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।