1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

শতভাগ প্রাকৃতিক ভাবে গড়ে উঠা ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জার মনজুর আলমের বিরুদ্ধে একের পর এক নানা অভিযোগ উঠেছে। পার্কের প্রানী কুলের মুখের গ্রাস কেঁড়ে খাওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে  লুটপাট হর হামেশ-ই চলছে। যার কোন শেষ নেই।

শুক্রবার দিবাগত রাতে সাপারি পার্কের রেঞ্জারের চাহিদা মিটাতে না পারায় পার্কের বাউন্ডারী ওয়াল সংলগ্ন পতিত জমিতে স্থানীয় বেশকিছু হতদরিদ্রদের পানের বরজ থেকে নগদ আর্থিক সুবিধা না পাওয়ায় রাতের আঁধারে অভিযানের নামে বেশ কয়েটি পানের বরজ ভেঙ্গে গুটিয়ে দিয়ে সর্বশান্ত করে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করেন। সাধারণ মানুষের প্রশ্ন—তিনি কি অভিযানের সময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি সাথে রেখেছিল। রাতের তিনটার দিকে হতদরিদ্র পানের বরজে এটা কোন ধরণের অভিযান? তার এহেন

কর্মকান্ড ও দাম্ভিকতার কারণে পার্কের প্রানী কূলও আজ ভালো নেই। তার বিরুদ্ধে অনুসন্ধান চালালে নানা ধরণের অনৈতিক কাজের ফিরিস্তি উঠে আসে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি তার বিরুদ্ধে সাপারি পার্কে অনুসন্ধান চালালেও রহস্যজনক কারণে ওই তদন্তের ফলাফল ফাইলবন্ধী রয়েছে।

দরিদ্র কৃষকের পানের বরজ গুড়িয়ে দিয়ে তাদের যে পরিমাণ ক্ষতি করেছে এতে দরিদ্র চাষিরা পথে বসলেও রেঞ্জার মনজুর আলম ঠিকই বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছেন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানিয়েছেন, সাপারী পার্কের রেঞ্জার মনজুর আলমকে অনুরোধ করেছি– পান চাষের মৌসুম শেষ হলে হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের পান চাষিরা আর পান চাষ করবেনা বলে জানিয়ে তাদের জমি ছেড়ে দেবে বলে অবহিত করে।  কিন্ত তাঁর অনুরোধও রক্ষা করেনি পার্কের রেঞ্জার। চাষিদের কোন ধরণের তাগাদা না দিয়ে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে পানের বরজ গুলো গুটিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পান চাষিদের বরজ গুটিয়ে দেয়নি বলে দাবি করেছেন রেঞ্জার মনজুর আলম। তিনি পান চাষিদের ক্ষতির দৃশ্য দেখে আশ্বাস্ত করেছেন ভবিষ্যতে পানের বরজ করতে দরিদ্র চাষিদের আর বাঁধা দেয়া হবে না। মূলত এ ঘটনা নিয়ে এলাকায় গণরোষ সৃষ্টি হয় এবং শাসক দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা বিরাজ করছে। পাশাপাশি রেঞ্জারের এহেন কর্মকান্ডে  পরিকল্পিত ভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এসব অপকর্ম করে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিমত।

ঘটনার বিষয়ে পার্কের রেঞ্জার মনজুর আলমের কাছে বক্তব্যে নেয়ার জন্য একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট