
মোরশেদ আলম, চকরিয়া :
চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরি নদীতে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন জনপদের বিভিন্ন স্থানে একই পদ্ধতিতে চলছে বালু উত্তোলন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেশিন বসিয়ে বালু উত্তোলনের কাজ চলছে। এমনকি প্রশাসনে চোখ ফাঁকি দিতে নিজেদের বসতভিটাতে গড়ে উঠেছে অবৈধ বালু পয়েন্ট।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না জানলেও অবৈধভাবে বালি উত্তোলন পহরচাঁদা মানুষের কাছে ‘ওপেন সিক্রেটে’ এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে বালি উত্তোলনের ফলে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিরাট একটি অংশ। যে অংশে রয়েছে শত শত জনবসতি। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক-উপসড়ক। এসব এলাকায় রয়েছে হাজার হাজার মানুষের চলাচল। যার কারণে পহরচাঁদা ইউনিয়নের পশ্চিম পাড়া অংশের মাতামুহুরি নদী থেকে রাতদিন বালি উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে দেখা গেছে, ইউনিয়নের পশ্চিম পাড়া স্থানীয় বিএনপি নেতারা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনকৃত এসব বালু ডাম্পারের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলেন, মাতামুহুরি নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন চলছে। এতে নষ্ট হচ্ছে রাস্তাঘাট।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দারা জানায়, ইউনিয়নের পশ্চিম পাড়া দুইটি অংশ থেকে উত্তোলন করে ভালো বালি মিশেয়ে পাচার করা হচ্ছে। এসব বালি বিভিন্ন স্থাপনায় ব্যবহার করার জন্য অবৈধ ট্রাকের মাধ্যমে পাচার করায় ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া দক্ষিণে রাস্তার মাথা থেকে কুতুব বাজার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। এতে ইউনিয়নের ৩, ২ ও ১ নম্বর ওয়ার্ডের জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছে স্থানীয়রা।