1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮৪১ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বা খাবার তৈরি, বিক্রি, পণ্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা এবং অনুমোদন বিহীন পন্য বিক্রিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। এসময় নানা অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৩ হাজার জরিমানা করা হয়েছে।

রোববার (২২আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক মো: হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সে গুলো হচ্ছে, পৌরসভার মগবাজারের স্টার ব্রেড বেকারী ৮ হাজার টাকা, উপজেলা ভূমি অফিস সেন্টারের নবাব বাড়ীর মাংসের দোকানকে ৩ হাজার টাকা, পৌরশহরের চিরিগা হাশেম মার্কেটের বোরহান স্টোরকে ২০ হাজার টাকা, চিরিংগা বায়তুশ শরফ রোডের আল মদিনা হোটেলকে- ১০ হাজার টাকা, পৌরশহরের মিষ্টির দোকান পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত এসব ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা হায়দার আলী, চকরিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) জুয়েল বড়ুয়াসহ, পুলিশ ফোর্স ও সরকারি দপ্তরেরর বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট