1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জেলা জামায়াতের আমীর আনোয়ারীর

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা শাখা। এ সময় সংগঠনের জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

শনিবার (১৮ জুলাই) মহেশখালী পৌরসভা এলাকা, কুতুবজোম ও মাতারবাড়ীসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষ। জোয়ার-ভাটার সঙ্গে তাদের জীবন অনিশ্চয়তার দোলাচলে কাটছে। বিশেষ করে মাতারবাড়ীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় শত শত বাড়িঘর এখনও পানির নিচে রয়েছে।

তিনি অবিলম্বে মাতারবাড়ী এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের টেকসই সংস্কারের দাবি জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি মানবিক সহায়তা ও পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

মাওলানা নূর আহমদ আনোয়ারী আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, যা তাদের নৈতিক দায়িত্ব। তবে ক্ষয়ক্ষতির তুলনায় মানবিক সহায়তার পরিমাণ এখনও খুবই অপ্রতুল। তিনি সরকারি ও বেসরকারি সব সংস্থাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, মহেশখালী দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মাস্টার শামীম ইকবাল, সেক্রেটারি আবদুর রহীম, মহেশখালী উত্তর উপজেলা জামায়াতের আমীর মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বশীর উদ্দিন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, সমাজসেবক মুহাম্মদ আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট