1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

চকরিয়ায় বিএনপি নেতা মামুনের অর্থায়নে টানা ৪র্থ দফায় ত্রাণ বিতরণ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে টানা ৪র্থ দফায় ত্রাণ বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।

গত রবিবার থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩টায় চতুর্থবারের মতো ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখাব উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আয়ুবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণে হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মামুনুর রশীদ মামুন জানান, সাম্প্রতিক বন্যায় শুধু খাদ্যসংকটই নয়, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমিসহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তিনি নিজস্ব তহবিল থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ত্রাণগ্রহীতা ও স্থানীয়রা বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে এ ধরনের বৃহৎ পরিসরে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ কোনো জনপ্রতিনিধি বা বিত্তবান ব্যক্তির কাছ থেকে দেখা যায়নি। তারা জানান, জনপ্রতিনিধি না হয়েও মামুনুর রশীদ মামুন দিন-রাত পরিশ্রম করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। স্থানীয়রা আরও বলেন, সমাজের অন্যান্য সচ্ছল ও বিত্তবান ব্যক্তিরাও যেন দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসেন, সেটিই এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট