1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

চকরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করে বিক্রির অভিযোগ, ডিলারকে ঘিরে ক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলিশাহ বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার মো. খোকনের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ না করে অলিশাহ বাজারের একটি মুদির দোকান ও একটি সেলুনের বারান্দায় বস্তাবন্দি চাল মজুদ রাখা হয়েছে। পরে সেখান থেকে এসব চাল অন্যত্র বিক্রি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে গিয়ে অলিশাহ বাজারের ওই দুটি স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা মজুদ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার পরিবর্তে তা অবৈধভাবে বিক্রির চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. খোকনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট