1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ আহসান হাবীবকে নিয়ে বিএনপি সভাপতির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা জামায়াত চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাদের নামাজের স্থান বন্ধ, ধর্মপ্রাণ নারীদের ক্ষোভ  জেল থেকে বের হয়ে আবারো বেপরোয়া: বন মামলার আসামী ও রিজার্ভখেকোরা মিথ্যা মামলার হয়রানি শিকার বনকর্মকর্তা সহ ব্যবসায়িরা সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুমিনুল ইসলাম লামায় ভোটার নিবন্ধনে অনিয়মের অভিযোগ: স্থানীয়দের হয়রানি, অর্থের বিনিময়ে বহিরাগত ও রোহিঙ্গাদের ভোটার করার দাবি; তদন্তের জোর দাবি কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এডভোকেট মঈনুল আমিন মাত্র ৬ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়েছে ৯ বছরের জান্নাতুল নাঈম! পল্লী চিকিৎসকদের সাথে এভারগ্রীন হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  ঋণে জর্জরিত মা ৩ মাসের সন্তানকে বিক্রির অভিযোগ, থানায় পিতার মামলার আবেদন

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাদের নামাজের স্থান বন্ধ, ধর্মপ্রাণ নারীদের ক্ষোভ 

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এইচ এম রুহুল কাদের : এবার বন্ধ করে দেওয়া হয়েছে মহিলাদের নামাজের স্থানটি। কিছুদিন আগেও হাসপাতালের নির্ধারিত এই নামাজের স্থানে ময়লা পানি ও বিভিন্ন জিনিসপত্র রেখে নামাজ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার আরও এক ধাপ এগিয়ে নামাজের স্থানটি থেকে পর্দা সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়ালে থাকা ‘মহিলাদের নামাজের স্থান’ লেখা সাইনবোর্ডটিও সরিয়ে নেওয়া হয়েছে।

ফলে হাসপাতালের চিকিৎসা নিতে আসা শত শত নারী রোগী এবং রোগীর স্বজনদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে।

শনিবার, (৮ আগস্ট) সরেজমিনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নারী রোগী ও তাদের স্বজনদের ধর্মীয় ইবাদতের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নামাজের স্থানটি পুনর্বহালের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখন প্রশ্ন উঠেছে, হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে নারী রোগী ও স্বজনদের নামাজ আদায়ের ন্যূনতম সুযোগটুকুও কি থাকবে না?

তবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন বলেন, নামাজের স্থানটি সংস্কারের জন্য জিনিসপত্র গুলো সরিয়ে নেয়া হয়েছে। নামাজের জিনিসপত্র গুলো ক্রয় করে আবার নামাজের ব্যবস্থা হবে।

নামাজের ব্যবস্থা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে আসা অনেক রোগীর স্বজনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট