1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র ৬ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়েছে ৯ বছরের জান্নাতুল নাঈম! পল্লী চিকিৎসকদের সাথে এভারগ্রীন হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  ঋণে জর্জরিত মা ৩ মাসের সন্তানকে বিক্রির অভিযোগ, থানায় পিতার মামলার আবেদন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়ায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম বন্যায় অতিগ্রস্তদের অনুদানে অস্বচ্ছতার অভিযোগ

মাত্র ৬ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়েছে ৯ বছরের জান্নাতুল নাঈম!

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাত্র ৬ মাসে পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ হেফজ (মুখস্থ) করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৯ বছরের শিশু কন্যা জান্নাতুল নাঈম ইক্বরা। সে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাজলির বাপের চর এলাকার বাসিন্দা হাফেজ শাহেদুল ইসলামের কন্যা। তার এই অসাধারণ সাফল্যে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

জান্নাতুল নাঈমের এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টায় শাহারবিল ইউনিয়নের পরিষদ পাড়া এলাকায় অবস্থিত ‘ইক্বরা আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা’ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আবদুল গনি হুজুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বিন হযরত মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী,উপস্থিত ছিলেন ডাক্তার আবদুস সামাদ,মাওলানা রিদুয়ান সাইফি,হাফেজ মাসুমুল হাকিম।

জান্নাতুল নাঈমের বাবা শাহেদুল ইসলাম নিজেও একজন হাফেজে কুরআন। মেয়ের এই অর্জনে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, “মেয়ের এই সাফল্যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে এত অল্প সময়ে কুরআন বুকে ধারণ করবে তা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

ইক্বরা আদর্শ মহিলা হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ শাকের উল্লাহ আসাদ জানান, জান্নাতুল নাঈম অত্যন্ত মেধাবী। তার একাগ্রতা ও শিক্ষকদের নিবিড় পরিচর্যা মাত্র ৬ মাসে তাকে এই গৌরব এনে দিয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এই মাদ্রাসায় ৩২ জন ছাত্রী হিফজ বিভাগে অধ্যয়নরত রয়েছে।অত্র মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ৯ বছরের একটি শিশুর মাত্র ৬ মাসে পুরো কুরআন মুখস্থ করা চকরিয়াবাসীর জন্য এক বড় নেয়ামত ও অনুপ্রেরণা। তারা শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট