1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী আহতের ঘটনায় নিরীহ যুবককে পরিকল্পিত ফাঁসানোর অভিযোগ, স্থানীয়দে তীব্র প্রতিবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
  • কক্সবাজারের চকরিয়া উপজেলার এক মানসিক প্রতিবন্ধী যুবকের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরীহ এক কিশোরকে পরিকল্পিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রতিবাদ করে জানান, জন্মলগ্ন থেকেই মানসিক প্রতিবন্ধী জাহেদুল ইসলাম (১৮) অধিকাংশ সময় সড়ক, বাজার ও বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। মাঝে মধ্যে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে তালাবদ্ধ রাখেন।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১০ জুলাই সকালে জাহেদ সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগানো মই বেয়ে উপরে উঠতে গিয়ে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

 

এ ঘটনায় ৬ নম্বর ওয়ার্ডের বিলিজারপাড়ার বাসিন্দা মো. মেহেদী হাসান (১৮), পিতা-আব্দুর রহিম, মাতা-আয়েশা সিদ্দিকাকে পূর্ব শত্রুতার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, আহত জাহেদের একটি মোবাইল ফোন স্থানীয় সিফাত নামে একজন নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সৃষ্টি হয়।

সেই ঘটনার রেশ ধরে মেহেদী হাসানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।

 

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আমির হামজা, আমির হোসেন, নেছার উদ্দীন, আবুল কালাম, রুকন উদ্দিন, নাজেম উদ্দিন, মো. ইউনুস ও মো. ইলিয়াস বলেন, ঘটনাটি পরিকল্পিত হামলা নয়। এটিকে হামলা হিসেবে প্রচার করে নিরপরাধ মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট