1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধনকক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এবং নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার(১৭ জুলাই) সকাল ৯টায় লক্ষ্যারচর-কৈয়ারবিল সড়কের মন্ডলপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত লক্ষ্যারচর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, মাতামুহুরী নদীতে অন্তত ১০টি অবৈধ বালুমহল স্থাপন করে শেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং বসতভিটা, কৃষিজমি ও সড়ক হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “নদী ভাঙন ঠেকাও, এলাকা বাঁচাও, মানুষ বাঁচাও” এবং “লুটপাটের দিন শেষ, জনতা আজ সজাগ বেশ” সহ বিভিন্ন স্লোগান দেন।

এতে বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তালেব, অ্যাডভোকেট ওমর আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উল্লাহ, ইউপি সদস্য রোকেয়া বেগম বেবী, আব্দুল্লাহ আল নোমান, সাঈদুল হক চৌধুরী, জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার, অবৈধ বালুমহল উচ্ছেদ এবং মাতামুহুরী নদী রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট