1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

লামায় কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, ভোগান্তি চরমে 

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, লামা:বান্দরবানের লামা উপজেলার লামা-সুয়ালক সড়কের টংগ্যাঝিরি এলাকায় প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে সড়ক প্রশস্তকরণের কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রমজান ঈদের পর থেকে আর কোনো কাজ করতে দেখা যায়নি। বিশেষ করে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকরা বলছেন, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া না গেলেও উপজেলা এলজিইডির প্রকৌশলী জানিয়েছেন, বিষয়টি জেলা পর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে পুনরায় কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট