
চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে এ কে এম গাজী মনসুর আলমের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সুরাজপুর পাবলিক স্কুলের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মিনহাজ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক্ষ এনামুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।
সভায় চেয়ারম্যান প্রার্থী এ কে এম গাজী মনসুর আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুবিনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কে এম গাজী মনসুর আলম সাবেক ছাত্রনেতা, কক্সবাজার শহর জামায়াতের দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।