1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মানববন্ধনের পর লামা প্রেসক্লাবে দুই কমিটি, নেতৃত্ব নিয়ে বিভাজন ফাঁসিয়াখালীতে মাওলানা এহসানুল করিমকে ফের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চান স্থানীয়রা পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ কলিম উল্লাহ লামায় পুকুরে গোসল করতে নেমে ৭ বছরের শিশুর মৃত্যু চকরিয়ায় পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় মধ্যরাতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ৩ ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস ও জব্দ লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রী ও প্রকল্পের টাকা নিয়ে নয়-ছয়ের অভিযোগ দলিল পুড়িয়ে সমালোচনার মুখে চকরিয়া উপজেলা সাব-রেজিস্টার মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব পেকুয়ায় উপকূলের রক্ষাকবচ প্যারাবন উজাড় করে মৎস্যঘের নির্মাণ

পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ কলিম উল্লাহ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এইচ এম রুহুল কাদের :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক হাফেজ মো: কলিম উল্লাহর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​ জুমাবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা চরপাড়া জামে মসজিদ সংলগ্ন নূরানী মাদ্রাসার হল রুমে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। নির্বাচন উপলক্ষে আয়োজিত এই জমায়েতে এলাকার সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, সাবেক দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের সভাপতি ওমর আলী।

​এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সভাপতি জাফর আলম, বিএমচর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমত উল্লাহ, শাহারবিলের বিশিষ্ট ব্যবসায়ী ও আলেমেদ্বীন মাওলানা শিব্বির আহমদ ওসমানী এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম।

​পূর্ব বড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াউল করিম আজমের সঞ্চালনায় সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বাদ জুমা উপস্থিত সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট