1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল করার আহ্বান: কক্সবাজার জেলা জামায়াত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে গাড়িবহর নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন।

বৈঠকে জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, চকরিয়া পৌরসভা নায়েবে আমীর ফখরুল ইসলাম ও মাতামুহুরী উপজেলা সেক্রেটারি হোসনে মোবারক প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন নেতারা।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখী লংমার্চে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে গাড়িবহর নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সরকারের সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনেরও আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট