1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে সদ্য প্রকাশিত দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় চকরিয়ার ফাঁসিয়াখালী এটিএন পার্ক কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি কুতুবউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শামীম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাওলানা আবুল ফজল, অধ্যাপক আবু নাঈম আজাদ, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট গালিব, সাবেক ছাত্রনেতা মাহফুজুল করিম, সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন এবং কক্সবাজার মেডিকেল কলেজের দায়িত্বশীল হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানে দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট