1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় উপকূলের রক্ষাকবচ প্যারাবন উজাড় করে মৎস্যঘের নির্মাণ চকরিয়ায় বৃত্তির নামে ২৬ শতাধিক শিক্ষার্থীর সাথে প্রতারণা অভিযোগ,  লামার উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে আমির হোসেনের সাক্ষাৎ, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

লামায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) সংবাদদাতা।

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সামাই ছড়ি অইক্কা ঝিড়ি এলাকার সাবেক লামা উপজেলা কৃষকদলের সভাপতি এজিএ সালাউদ্দিন জাফর নামের এক ব্যক্তির বিরুদ্ধে বেপরোয়াভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রাকৃতিক পরিবেশ, ঝিড়ি ও পরিবেশগত ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

​পাহাড় কেটে সমতল ও কাদাময় জমিতে রূপান্তর করা হচ্ছে। সেখানে মাটিকাটা এক্সকাভেটর বা স্কেভেটর দিয়ে পাহাড়ের  মাটি সাবাড় করার দৃশ্য স্পষ্ট। এতে প্রাকৃতিক ঝিড়ির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,পরিবেশ আইন তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে এই পাহাড়ি মাটি কাটা ও ঝিড়ি ভরাট কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে বর্ষার মৌসুমে পাহাড়ি ধস এবং হঠাৎ বন্যার ঝুঁকি অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

​পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া যেকোনো ধরণের পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট