1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

চকরিয়া পৌর শহরের স্কুলপাড়া-ক্ষেত সড়ক বেহাল, দেখার যেন কেউ নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া পৌর শহরের স্কুলপাড়া-ক্ষেত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও তা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা চলাচল করলেও ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চকরিয়া গ্রামার স্কুল হয়ে কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, দারুল কুরআন মাদ্রাসা ও চকরিয়া ক্যামব্রিয়ান স্কুল হয়ে চকরিয়া থানার মোড় পর্যন্ত বিস্তৃত এই সড়কটি পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এমন বিভৎস চিত্র দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি সড়ক নয়, বরং পৌর শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধান যাতায়াত পথ। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির সংস্কার ও টেকসই উন্নয়ন এখন সময়ের দাবি।

স্থানীয় সচেতন মহল চকরিয়া পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট