1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

মাতামুহুরিতে তৃতীয়বারের মতো রাস্তা সংস্কার করল জামায়াত

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে জনদুর্ভোগ লাঘব ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহারবিল ইউনিয়ন শাখার উদ্যোগে নাপিতের ঠোড়া তৃতীয়বারের মতো সংস্কার করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং বর্ষা মৌসুমে নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে এ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহারবিল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান পলাশ বলেন, সমাজ সংস্কারমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি জনকল্যাণমূলক কাজে এলাকাবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন জামায়াত নেতা ফরিদুল আলম বলেন, জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; মানুষের কল্যাণে সেবামূলক কাজ করাও তাদের অন্যতম দায়িত্ব। নাপিতের ঠোড়া সংস্কারের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত নেতা খানে আলম বলেন, মানুষের পাশে থাকা এবং সমাজের প্রয়োজনীয় সমস্যার সমাধানে এগিয়ে আসাই তাদের লক্ষ্য। এলাকাবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের কারণেই এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংস্কার কার্যক্রমে শাহারবিল ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল, কর্মী, সমর্থক এবং স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট