1. live@nbtv24.net : NB TV 24 : NB TV 24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া উপজেলা জামায়াতের মাসিক সদস্য বৈঠক অনুষ্ঠিত চকরিয়া পৌরসভা জামায়াতে ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের যোগদান আদর্শ, নৈতিকতা ও আল্লাহভীতিই ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি -মুহাম্মদ শাহজাহান চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, কুমারীছড়ার ভাঙন এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আবু সুফিয়ান জুলাই সনদই জাতীয় ঐক্যের ভিত্তি, গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে: আনোয়ারী চকরিয়ায় কৈয়ারবিলে জামায়াতের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্র মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী আহতের ঘটনায় নিরীহ যুবককে পরিকল্পিত ফাঁসানোর অভিযোগ, স্থানীয়দে তীব্র প্রতিবাদ

জুলাই সনদই জাতীয় ঐক্যের ভিত্তি, গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে: আনোয়ারী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পালংখালী ইউনিয়ন জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জেলা আমীর আনোয়ারীর

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ‘জুলাই সনদই জাতীয় ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ পতনের পর সকল রাজনৈতিক দল, সুশীল সমাজসহ দেশের বিভিন্ন অংশীজনের ঐকমত্যের ভিত্তিতে এ সনদ প্রণয়ন করা হয়েছিল।’ তিনি সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়ন এবং এ বিষয়ে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন জামায়াতের রুকন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও চাঁদাবাজির বিস্তার এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এবং সেই ঐক্যের ভিত্তি হলো জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী।

পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার খায়রুল বশরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট