1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্র

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

শুক্রবার(১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে  তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে  পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। তাছাড়া লক্ষ্যারচর,কাকারা,সুরাজপুর-মানিকপুর ও বরইতলীসহ দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা,সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য এডভোকেট শামীম আরা সপ্না ও  কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা পুলিশ সুপার আ ন ম সাজিদুর রহমান সহ , চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, ওসি আরিফুর রহমান,চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট