শুক্রবার(১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। তাছাড়া লক্ষ্যারচর,কাকারা,সুরাজপুর-মানিকপুর ও বরইতলীসহ দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা,সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য এডভোকেট শামীম আরা সপ্না ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা পুলিশ সুপার আ ন ম সাজিদুর রহমান সহ , চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, ওসি আরিফুর রহমান,চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।