1. live@nbtv24.net : NB TV 24 : NB TV 24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, রেলপথ প্রতিমন্ত্রী চকরিয়ায় প্রতিবন্ধীর পৈত্রিক ভিটা দখলের চেষ্টা, প্রাণনাশের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিখোঁজ কলেজ ছাত্র রাজিবের সন্ধান চায় পরিবার চকরিয়াতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের চারা বিতরণ  চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অফিস সহকারীর বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ চকরিয়া-পেকুয়াতে এখনো ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জামায়াত  চকরিয়ায় বিএনপি নেতা মানিক পর্যটকের মোটরসাইকেল চুরি কিডনি রোগীকে দেখতে গেলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক

চলতি মাসেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, রেলপথ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস যুক্ত করা হবে এবং চলতি মাসেই কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের রেলস্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে।

শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়া হারবাং রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কক্সবাজারগামী যাত্রী ও পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবা আধুনিকায়নে কাজ করছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং টিকিটের ওপর চাপও হ্রাস পাবে।

তিনি বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।

রেলস্টেশনের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলপথ নির্মাণের সময় লাগানো প্রায় ১ লাখ ৪০ হাজার গাছের বর্তমান অবস্থা যাচাই ও সংরক্ষণের বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে তিনি স্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

এতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান,
তমা কনস্ট্রাকশনের পরিচালক
বিমল শাহ, মন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম, ব্যাক্তিগত কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

এইচ এম রুহুল কাদের

চকরিয়া প্রতিনিধি(কক্সবাজার)

01812974538

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট