1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এইচ,এম,নুরুল আবছার, মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতের কাছে ‘তুলে দেওয়ার’ (প্রত্যর্পণ) বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি’র সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, আলোচনায় অবশ্যই এসব বিষয় স্থান পেয়েছে। দুই দেশের স্বার্থ রক্ষার্থেই আমরা বিষয়টি গোপন রাখা প্রয়োজন মনে করেছি। তবে, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক জোরদারের বিষয়টিকে আমরা অগ্রাধিকার তালিকায় রেখেছি।

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জাকির নায়েককে প্রত্যর্পণে ভারতের দাবির বিষয়টি আমরা বুঝি। তবে, এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনকে শ্রদ্ধা করতে হবে এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বকেও বিবেচনায় রাখতে হবে।

ভারতে ‘অর্থপাচার এবং বিদ্বেষমূলক’ বক্তব্যের অভিযোগে অভিযুক্ত ইসলামিক বক্তা জাকির নায়েক বর্তমানে ‘স্থায়ী বাসিন্দা’ হিসেবে মালয়েশিয়ায় বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পরই মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় তাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট