
এইচ,এম,নুরুল আবছার
মালয়েশিয়া প্রতিনিধি ঃ-
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী
‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল বিজনেস সামিট ২০২৬’ (SIBS 2026)। ১৪ অক্টোবর হতে Kuala Lumpur Convention Centre (KLCC)-এ আয়োজিত ৪ দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, “Invest Bangladesh” এবং বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান Brain Station 23-অংশগ্রহণ করছে।
বাংলাদেশের বুথে Invest Bangladesh এর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সেক্টরের বিভিন্ন তথ্য, উপকরণ/প্রকাশনা ও ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হচ্ছে। এছাড়াও বাংলাদেশভিত্তিক Brain Station 23 PLC-এর মালয়েশিয়ান সাবসিডিয়ারি Brain Station 23 Tech Sdn Bhd এর মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশল, ডিজিটাল উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রযুক্তিসেবার সক্ষমতা- যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ও এআই (AI) থেকে শুরু করে এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন এবং ডিজিটাল আধুনিকায়ন ক্ষেত্রে প্রযুক্তি সেবা প্রদানের সক্ষমতা তুলে ধরা হচ্ছে। উল্লেখ্য, ব্যাংকিং, ফিনটেক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও রিটেইলসহ বিভিন্ন খাতে বৈশ্বিক গ্রাহকদের প্রযুক্তি সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে Brain Station 23-এর।
সামিটের প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানশেষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিনিয়োগকারী এবং শিল্প খাতের অংশীদারদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য ও তথ্য-প্রযুক্তির সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে বুথে আগত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সামিট উদ্বোধন শেষে বিভিন্ন বুথ পরিদর্শন এর সময় সেলাঙ্গর রাজপরিবারের যুবরাজ Raja Muda of Selangor His Royal Highness Tengku Amir Shah Ibni Sultan Sharafuddin Idris Shah Alhaj, YAB Dato’ Seri Amirudin Shari, Chief Minister of Selangor, Speaker of the Selangor State Legislative Assembly YB Lau Weng San বাংলাদেশের বুথে পরিদর্শন করেন এবং বাংলাদেশকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
SIBS 2026 এর আয়োজনে বাংলাদেশসহ ১৫ টি দেশ ৫২৬ টি বুথে অংশগ্রহণ করছে। এই সামিট এ অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, প্রযুক্তিসেবা রপ্তানি এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ প্রকল্প ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।