1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী

মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়া জামে মসজিদের জায়গা জবরদখলকে কেন্দ্র করে বিচার শেষে বের হওয়ার সময় হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের বিষয়ে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিচার অনুষ্ঠিত হয়। বিচার শেষে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও মুসল্লি মারুফসহ সংশ্লিষ্টরা কার্যালয় থেকে বের হলে তাদের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, জামাল ও শামসুর নেতৃত্বে আবু কালাম মেম্বার, কবির ও বাদশাসহ কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও মুসল্লি মারুফ আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মসজিদের জায়গা জবরদখলের অভিযোগ এবং বিচার শেষে সরকারি কার্যালয়ের সামনে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট