1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ার নবগঠিত তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : জনগণের নাগরিক সেবা নিশ্চিত ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে চকরিয়া উপজেলার নবগঠিত তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত পহরচাঁদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মো. আলমগীর।

মালুমঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আলমকে।

এছাড়া উত্তর হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে নবগঠিত ইউনিয়ন তিনটিতে প্রশাসনিক কার্যক্রম ও জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট