সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত পহরচাঁদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মো. আলমগীর।
মালুমঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আলমকে।
এছাড়া উত্তর হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে নবগঠিত ইউনিয়ন তিনটিতে প্রশাসনিক কার্যক্রম ও জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।