1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ায় বন্ধুর ঘুষিতে ১০ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বন্ধুর ঘুষিতে তারেক (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চকরিয়া শহরের বায়তুশরফ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেক চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায়। তার নানা চকরিয়া শহরের বায়তুশরফ রোডের নুর স্টোর নামের একটি পানের দোকান করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দোকানের জন্য পানি আনতে পার্শ্ববর্তী ‘বিয়াই বাড়ি’ হোটেলে যায় তারেক। সেখানে এক বন্ধুর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই বন্ধু তারেককে ঘুষি মারলে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়ার পথে আমিরাবাদ এলাকায় সন্ধ্যার দিকে তারেকের মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, যে কিশোরের ঘুষিতে তারেক আহত হয়, সে ফুটপাতের কাশেমের পলিথিনের দোকানের কর্মচারী হিসেবে কাজ করত।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট